Tropa majumdar biography of nancy

রামেন্দু মজুমদার

রামেন্দু মজুমদার

জন্ম (1941-08-09) ৯ আগস্ট ১৯৪১ (বয়স ৮৩)
শিক্ষাএম. এ (ইংরেজি)
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেতা, মঞ্চ নির্দেশক, নির্মাতা
দাম্পত্য সঙ্গীফেরদৌসী মজুমদার
সন্তানত্রপা মজুমদার
পুরস্কারএকুশে পদক

রামেন্দু মজুমদার (জন্ম ৯ আগস্ট ১৯৪১) খ্যাতিমান বাংলাদেশী অভিনেতা, মঞ্চ নির্দেশক, নির্মাতা। তিনি ঢাকার মঞ্চ নাটক আন্দোলনের পথিকৃৎ। মঞ্চের পাশাপাশি তিনি টেলিভিশন ও চলচ্চিত্রেও অভিনয় করেছেন। শিল্পকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০০৯ সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।[১][২]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

রামেন্দু মজুমদারের জন্ম ১৯৪১ সালের ৯ আগস্ট লক্ষ্মীপুর জেলায়।[৩] তার পিতা কুন্তল কৃষ্ণ মজুমদার ও মাতা লীলা মজুমদার।[৪] তিনি লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৫৭ সালে মাধ্যমিক এবং পরবর্তীতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন।[৫] তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে বিএ (অনার্স) ও এমএ পাস করেন।[৪][৬]

কর্মজীবন

[সম্পাদনা]

পড়াশোনা শেষে তিনি অধ্যাপনাকে বেছে নেন পেশা হিসেবে। চৌমুহনী কলেজে বছর তিনেক অধ্যাপনার পর পেশা পরিবর্তন করে যোগ দেন বিজ্ঞাপন শিল্পে ১৯৬৭ সালে করাচীতে। ১৯৭২ এ দেশে ফিরে বিটপী অ্যাডভার্টাইজিং এ পরিচালক হিসেবে যোগ দেন।[৭] এবং ১৯৯৩ এ প্রতিষ্ঠা করেন এক্সপ্রেশানস্‌- যেখানে এখন তিনি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত।[৭]

স্বাধীনতা যুদ্ধে অবদান

[সম্পাদনা]

স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন তিনি এবং বঙ্গবন্ধুর বক্তৃতা, বিবৃতির একটি ইংরেজি সংকলন সম্পাদনা করে দিল্লী থেকে প্রকাশ করেন।[তথ্যসূত্র প্রয়োজন]

অভিনয় জীবন

[সম্পাদনা]

১৯৫৮ সাল থেকে তিনি মঞ্চে নিয়মিত অভিনয় ও নির্দেশনার কাজ শুরু করেন। ১৯৬১ সালে বেতারে ও '৬৫ সালে টেলিভিশনে নাট্যশিল্পী হিসেবে যুক্ত হন। মঞ্চে অভিনয় করছেন ৫০ বছরেরও বেশি সময় ধরে। দীর্ঘকাল তিনি সংবাদ উপস্থাপনায় করেছেন।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

তিনি অভিনেত্রী ফেরদৌসী মজুমদারকে বিয়ে করেন। তাদের একমাত্র কন্যা - ত্রপা মজুমদার। ত্রপা একজন অভিনেত্রী ও নির্মাতা।[৮]

পুরস্কার

[সম্পাদনা]

  • ২০০৯: শিল্পকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত একুশে পদকে ভূষিত হন।[৯]
  • ২০১৭: শিল্প ও সংস্কৃতিতে অবদানের জন্য আরটিভি স্টার অ্যাওয়ার্ড-২০১৬ থেকে আজীবন সম্মাননা পুরস্কার লাভ করেন।[১০]

তথ্যসূত্র

[সম্পাদনা]

  1. ↑প্রতিবেদক, নিজস্ব। "গান্ধী শান্তি পুরস্কার পেলেন রামেন্দু মজুমদার"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২১-০১-৩০। 
  2. ↑"রামেন্দু ও ফেরদৌসী মজুমদার করোনায় আক্রান্ত"। দ্য ডেইলি স্টার Bangla। ২০২০-০৮-০৭। সংগ্রহের তারিখ ২০২১-০১-৩০। 
  3. ↑"Bangladesh Centre / Centre de Bangladesh Ramendu MAJUMDAR"(পিডিএফ)। iti। ২ এপ্রিল ২০১৫ তারিখে মূল(পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৭। 
  4. ↑ কখTobias Biancone (আগস্ট ৯, ২০১১)। "Ramendu Majumdar A human race of goodwill, theatre and peace"। দ্য ডেইলি স্টার। এপ্রিল ২, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ৮, ২০১৭। 
  5. ↑"পথিকৃৎ নাট্যজন রামেন্দু মজুমদার"। bd-pratidin। জানুয়ারি ১৩, ২০১৭। 
  6. ↑Nadia Sarwat (আগস্ট ৪, ২০০৮)। "Revisiting a creative bond"। দ্য ডেইলি স্টার। এপ্রিল ২, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ৮, ২০১৭। 
  7. ↑ কখFayza Haq (এপ্রিল ১১, ২০১৪)। "A Theatrical Journey"। দ্য ডেইলি স্টার। 
  8. ↑"রামেন্দু-ফেরদৌসী মজুমদার দম্পতি করোনায় আক্রান্ত"। Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০১-৩০। 
  9. ↑Jamil Mahmud (ফেব্রুয়ারি ২৫, ২০০৯)। "Another feather in the cap"। দ্য ডেইলি স্টার। এপ্রিল ২, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ৮, ২০১৭। 
  10. ↑"রামেন্দু মজুমদার পাচ্ছেন আজীবন সম্মাননা"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৬ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৭। 

বহিঃসংযোগ

[সম্পাদনা]